1
2
| প্রকাশের তারিখঃ ০৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীকে মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
কবীর আহমেদ
বাগেরহাট মোল্লাহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার জনপ্রিয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারীর বিদায় উপলক্ষে মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সহ স্থানীয় গুনিজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও হরেকৃষ্ণ অধিকারী তাঁর সততা, কর্মনিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে মোল্লাহাট উপজেলায় শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, পাঠদানের পরিবেশ উন্নয়ন, বিদ্যালয় ভিত্তিক সমস্যা দ্রুত সমাধান এবং শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে তিনি ছিলেন অগ্রগামী।
মোল্লাহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান বলেন, "স্যার আমাদের শিক্ষাক্ষেত্রে যে সহযোগিতা করেছেন, তা কখনো ভোলার নয়। তিনি ছিলেন শিক্ষক সমাজের প্রকৃত অভিভাবক।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হরেকৃষ্ণ অধিকারী বলেন,“মোল্লাহাটের মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমি সারাজীবন মনে রাখবো। শিক্ষা খাতের উন্নয়নে আপনাদের সঙ্গে একসাথে কাজ করতে পেরে আমি গর্বিত। আশা করি, আপনারা এই ধারা অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। উপস্থিত সকলে তাঁর আগামীর কর্মস্থলে সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর