1
2
| প্রকাশের তারিখঃ ০৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
হরিণাকুণ্ডুতে মোবাইল কোর্টে জরিমানা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ লিটন হোসেন
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফলসী ইউনিয়নের এক জনকে ১০ হাজার টাকা জরিমানা এবং রঘুনাথপুর ইউনিয়নের আরো এক জনকে মুচলেকা প্রদান করা হয়। ফলসী গ্রামের ইবাদতের কন্যা জান্নাতুল এর পিতা ইবাদতকে বাল্য বিবাহের দায়ে ১০ হাজার টাকা জরিমানা অনাদয়ে ছয় (০৬) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান অপর দিকে আরেক জনকে ১৮ বছর না হওয়ায় মুচলেকা প্রদান করলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বি.এম তারিক-উজ-জামান, এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।
শনিবার(০৮ আগষ্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফলসী গ্রামে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় এই আদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট বি.এম তারিক-উজ-জামান।
অপর দিকে আরেক জনকে মুচলেকা প্রদান করলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা সুলতানা। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়ে নির্বাহী অফিসারের সঙ্গীয় ফোর্স ও তার অফিসের উদ্যোগতা মিল্টন আলী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর