1
2
| প্রকাশের তারিখঃ ০৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রাজধানী আদাবরে রুবেল হত্যা মামলায় চুয়াডাঙ্গার জীবননগরের সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর ২দিনের রিমান্ডে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ মুনাইম হোসেন,
জীবননগর, চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গার জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলমের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী মো. রুবেল (১৮) হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত সোমবার (৪ আগষ্ট)ঢাকার মোহাম্মদপুর বাসা থেকে জাহাঙ্গীর আলমকে আটক করে ডিবি পুলিশ।
রিমান্ড আবেদন বলা হয়, আসামি জাহাঙ্গীর এ মামলার তদন্তপ্রাপ্ত আসামি। ঘটনার দিন সে আদাবর থানাধীন এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিয়োজিত ছিল।
মামলা সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট মারা যান তিনি। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরসহ কয়েকজনকে মামলায় আসামি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর