1
2
| প্রকাশের তারিখঃ ০৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নালিতাবাড়ীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গনসমাবেশ ও মিছিল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
তানিম আহমেদ,
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মিছিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখা এই আয়োজন করে।
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর ২( নকলা - নালিতাবাড়ীর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. গোলাম কিবরিয়া ভিপি।
অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীগণসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম কিবরিয়া ভিপি বলেন, ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতা যে রক্ত দিয়ে আমাদের সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছিল, আজ তার এক বছর পূর্তি উদযাপন করছি। কিন্তু দুঃখের বিষয়, এখনও আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারিনি।
তিনি আরও বলেন, “বর্তমান সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই—আজকে কেন জুলাই সনদ ঘোষণা করলেন, কিন্তু এতদিন তা কেন দেওয়া হয়নি। যদি এখনো সুনির্দিষ্ট সমাধান না আসে, যদি শহীদ পরিবার ও আহত পরিবাররা ন্যায়বিচার না পায়, তাহলে এই ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করব।
বাংলাদেশে আবার ভারতের দিকেই কেবলা করে ফেলেছে। যদি ভারতের ফর্মুলায় আগামী নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে বর্তমান সরকারকেও ভারতের পাঠিয়ে দেওয়া হবে।বাংলাদেশের ১৮ কোটি মানুষকে জানাতে চাই। আমরা কোন ফ্যাসিবাদী সরকারকে আর সহ্য করব না।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর