1
2
| প্রকাশের তারিখঃ ০৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বকশীগঞ্জে বিএনপির বিজয় র্যালিতে জনতার ঢল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
রাশেদুল ইসলাম রনি
জামালপুর প্রতিনিধিঃ
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বিএনপি একটি বিজয় র্যালি ও সমাবেশের আয়োজন করে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জনতার ঢল নামে। হাজার নেতাকর্মী ও সাধারন জনগন অংশ নেন। সমাবেশে বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অর্জনকে ধরে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলার ওপর জোর দেন।বিকেল ৫ টায় বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপি দলীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র্যালিটি বটতলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোকাম্মেল হক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন।বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, তাই এই অর্জন সবার। তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।কর্মসূচিতে বকশীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর