1
2
| প্রকাশের তারিখঃ ০৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শিক্ষার্থীদের তোপে পদত্যাগ টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষের
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ আনিছুল ইসলাম
লালমনিরহাট প্রতিনিধি
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন লালমনিরহাটের হাতীবান্ধা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আক্তার।
রোববার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরে তারা সরাসরি অধ্যক্ষের কক্ষে গিয়ে তাকে পদত্যাগে বাধ্য করেন। একইসঙ্গে হিসাব শাখার দায়িত্ব থেকেও অব্যাহতি নেন অফিস সহায়ক আমিনুল ইসলাম।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই অধ্যক্ষ শাহীন আক্তার দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন। নিম্নমানের শিক্ষা উপকরণ বিতরণ, স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ, অফিস সহায়ককে নিয়ম বহির্ভূতভাবে আর্থিক শাখার দায়িত্ব প্রদান এবং শিক্ষক কোয়ার্টারে তার বসবাস—এমন নানা অভিযোগ তাদের।
গত সপ্তাহে শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে। ইউএনওর নির্দেশে বিতরণকৃত নিম্নমানের উপকরণ প্রত্যাহার করে মানসম্পন্ন উপকরণ সরবরাহ করা হয়। ড্রাইভিং কোর্সের শিক্ষক নিয়োগে অনিয়মের প্রমাণ পাওয়ায় সেই পরীক্ষা বাতিল করেন অধ্যক্ষ নিজেই।
অধ্যক্ষ শাহীন আক্তার পদত্যাগপত্রে লেখেন, “আমি শাহীন আক্তার, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি নিচ্ছি।” তিনি জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করলেও তারা গোপন অফিসিয়াল নথি দাবি করেন, যা দিতে অস্বীকৃতি জানালে উত্তেজনা ছড়ায় এবং শেষপর্যন্ত তাকে চাপের মুখে সই করতে হয়।
হাতীবান্ধা ইউএনও শামীম মিঞা বলেন, “নিয়োগ ও উপকরণ বিতরণে অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে অধ্যক্ষ পদত্যাগ করেছেন বলেও শুনেছি। বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর