1
2
| প্রকাশের তারিখঃ ০৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বেসরকারী সংস্থা ভার্কের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সাকিব আল হাসান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক-এর ভোলাহাট শাখার উদ্যোগে ও পিকেএসএফ এর সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়েছে।
রোববার ৩ আগস্ট ২০২৫ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফলজ ও বনজ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিস সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, আরডিও সবুজ আলী, সাংবাদিকবৃন্দ ও তরুণ, কিশোর-কিশোরী, যুব ও এলাকার ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী অফিসার জনাব মনিরুজ্জামান আগতদের হাতে গাছের চারা তুলে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থাটির উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর