1
2
| প্রকাশের তারিখঃ ০২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছা পৌরসভার মেয়র পদপ্রার্থী হলেন অধ্যাপক হারুন অর রশিদ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আওতাধীন ঝিকরগাছা পৌরসভার মেয়র পদপ্রার্থী মনোনীত হলেন অধ্যাপক হারুন অর রশিদ। গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪ টায় লাউজানী কমপ্লেক্সে এ উপজেলা জামায়াতের এক জরুরী বৈঠকে এই ঘোষণা করা হয়।
হারুন অর রশিদ বর্তমানে গাজীরদরগাহ ফায়জাবাদ ফাজিল বি.এ মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
অধ্যাপক হারুন অর রশিদ সংবাদকর্মী কে জানান, আমি দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাদেম হয়ে ইসলামের আন্দোলনের কাজ করেছি। দল আমাকে গ্রহণযোগ্য হিসেবে মনোনীত করে পৌরসভার জনসাধারণের বন্ধু হিসেবে পাঠিয়েছে। বর্তমানে পৌরসভার জনসাধারণের অনেক দুর্ভোগ সেই দুর্ভোগ কে দূর করাই আমার একমাত্র লক্ষ্য। আর বলেন, আমি পৌরসভার জন সাধারণের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি সবসময় এবং কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে তাদের দুর্ভোগ দূর করবো এবং পৌরসভায় ন্যায় ও ইনসাফ কল্যাণমুখী শাসন ব্যবস্থা গড়ে তুলবো। তিনি পৌরসভার ৬ নং ওয়ার্ড মোবারকপুর গ্রামের এর বাসিন্দা আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে।
সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তিনি পৌরসভার দল মত - বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন এবং সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর