1
2
| প্রকাশের তারিখঃ ০১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনা মহানগরীতে সোনাডাঙ্গায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যুরো প্রধান খুলনাঃ
খুলনা মহানগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর নামে এক যুবককে হত্যা করা হয়েছে, শুক্রবার (১ আগস্ট) সোয়া রাত সোয়া ৯,টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় ঘটনা ঘটে, নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো শফিকুল ইসলাম খুলনা সাংবাদিককে এ, নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত যুবক রং এর ঠিকাদার ছিল, রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগে তাকে ছুরিকাঘাত করে, বুকের ডান পাশে আঘাতটি লাগে, এরপর ওই ঠিকাদার মাটিতে লুটিয়ে পড়ে।
তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে, স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার এস আই আব্দুল হাই বলেন, রাত সোয়া ৯ টার দিকে তিনজন যুবক টগরের বাড়িতে আসে, তাদের দরজা খুলে দিলে গল্প করার একপর্যায়ে ওই তিনজন যুবকের একজন মনোয়ার হোসেন টগরের বুকে ডানপাশে ছুরি দিয়ে আঘাত করে, তিনি আরো ও বলেন, হত্যাকারিরা নিহতের পূর্ব পরিচিত, তাদের সকলকে সনাক্ত করা হয়েছে, খুব শিগগিরই আসামিরা গ্রেপ্তার হবে বলে তিনি এ প্রতিবেদককে জানান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর