1
2
| প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনায় ওয়াকিটকি ও হ্যান্ডকাফ সহ দুই ভুয়া পুলিশ ডিবির জালে ধরা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যুরো প্রধান খুলনাঃ
খুলনার গগন বাবু রোডের একটি বাসা থেকে ওয়াকিটকি ও হ্যান্ডকাফ সহ দুই ভুয়া পুলিশকে (ডিবি) বুধবার (৩০,জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার ( ৩১ জুলাই) খুলনা মেট্রোপলিটন পুলিশ (কে এমপি) প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন বটিয়াঘাটা উপজেলার নিজগ্ৰাম শাহেদ হোসেন ( ৩০) ও চট্টগ্রামের ফটিকছড়ির রায়পুর এলাকার জনি চৌধুরী (৪১)।
শাহেদ বর্তমানে নগরীর গগন বাবু রোডে ভাড়া বাসায় বসবাস করেন এবং জনি থাকেন খালিশপুরের ওয়্যারলেস ক্রস রোড এলাকায়।
ডিবি পুলিশের অভিযানে তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও একটি স্টেইনলেস স্টিলের হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
কেএমপি জানায় , তারা এসব সরঞ্জাম ব্যবহার করে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিত এবং খুলনা শহর ও আশপাশের এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায় করতো।
এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানাই তাদের বিরুদ্ধে আরো ও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর