1
2
| প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বিক্রয় ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনে এসকিউ গ্রুপ ও ই-ট্র্যাকার সলিউশনের চুক্তি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এসকিউ গ্রুপ এবং দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ই-ট্র্যাকার সলিউশন www.etrackersolution.com একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো একটি অত্যাধুনিক সেলস ফোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (SFMS) বাস্তবায়নের মাধ্যমে এসকিউ গ্রুপের বিক্রয় কার্যক্রমকে সম্পূর্ণরূপে ডিজিটাল ও ডেটা-ভিত্তিক করে তোলা।
এই cutting-edge সিস্টেম এসকিউ গ্রুপের বিক্রয় দল এবং গ্রাহকদের কার্যক্রম রিয়েল-টাইমে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে সক্ষম করবে। এর ফলে ব্যবসায়িক কর্মক্ষমতা পরিমাপ এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।
গত ২৬ জুলাই ২০২৫, শনিবার, গাজীপুরের মনোরম ড্রিম স্কয়ার রিসোর্টে এই চুক্তি স্বাক্ষর ও ইমপ্লিমেন্টেশন অনুষ্ঠান আয়োজিত হয়। এসকিউ গ্রুপের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পরিচালক এ. জেড. এম. নুরুল কাদের, এবং ই-ট্র্যাকার সলিউশনের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত রনি।
অনুষ্ঠানে ই-ট্র্যাকার সলিউশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেশন অফিসার, হাসান মাহমুদ এবং সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স অফিসার, মোঃ সাজিদ খান। এছাড়াও, এসকিউ গ্রুপের চেয়ারম্যান এ. জেড. এম. মনজুরুল কাদের, সেলস ও মার্কেটিং পরিচালক- আবদুল্লাহ আল মাসুম, চিফ ফিনান্সিয়াল অফিসার- মোহাম্মদ মামুনুর রশীদ চৌধুরী, ট্রেডিং ও প্ল্যানিং পরিচালক- মোঃ আরিফুল ইসলাম, জেনারেল ম্যানেজার- মোঃ দিদার হোসেন সোহেল, সিনিয়র ম্যানেজার- শওকত আলী ভূঁইয়া, এবং সুহাস মজুমদার উপস্থিত ছিলেন।
এসকিউ গ্রুপ এই অংশীদারিত্বকে তাদের বিক্রয় কার্যক্রমকে আরও স্মার্ট, গতিশীল এবং তথ্যনির্ভর করে তোলার ক্ষেত্রে একটি “মাইলস্টোন মুভ” হিসেবে দেখছে।
অংশীদারিত্ব চুক্তি প্রসঙ্গে ই-ট্র্যাকার সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত রনি বলেন, আমরা শুধু সফটওয়্যার বিক্রি করি না, আমরা সবসময় কার্যকর ব্যবসায়িক সমাধান প্রদানের চেষ্টা করি, যা একটি কোম্পানিকে ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা পালন করে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর