1
2
| প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
অন্তর মিয়া
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
শ্রীমঙ্গল থানা পুলিশ গত ২৮ জুলাই, ২০২৫ তারিখে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
শ্রীমঙ্গল থানার এএসআই মোঃ নজরুল ইসলাম এবং এএসআই নাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে জিআর ২০৬/২২ (সদর) মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুজিব মিয়া (পিতা-আব্দুল গনি ছুরত আলী, সাং-বৌলাশী, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার)-কে গ্রেফতার করেন।
একই অভিযানে জিআর ৮৭/২৪ (শ্রীঃ) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহেল মিয়া (৩৪, পিতা-আঃ রহিম, সাং-তপস্বীপাড়া (জামসি), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার)-কেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর