1
2
| প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বুধহাটা ছাত্র শিবিরের "জুলাই শহীদ স্মৃতি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট" অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আব্দুর রাজজাক :
বিশেষ প্রতিনিধিঃ
বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল শাখার আয়োজনে কলেজ সেক্রেটারি শিহাব হোসেনের পরিচালনায় এবং স্কুল সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে শহীদ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আশাশুনি উত্তর থানা শাখার সভাপতি মোখলেছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা পাঠাগার সম্পাদক জুয়েল রানা, আরো উপস্থিত ছিলেন থানা প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান,ও স্থানীয় দায়িত্বশীলবৃন্দ। উক্ত খেলায় নকআউট পর্বে শহীদ আবু সাঈদ ফুটবল একাদশ বনাম শহীদ মুগ্ধ ফুটবল একাদশ মধ্যে খেলা অনুষ্ঠিত হয় এবং উক্ত খেলায় শহীদ আবু সাঈদ ফুটবল একাদশ ২/১ গোলে জয়লাভ করে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর