1
2
| প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বাংলাদেশকে সব প্রকার দুর্যোগ ও দুর্ঘটনা থেকে হেফাজত করেন - মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নিজস্ব প্রতিনিধি
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা।
সোমবার (২২ জুলাই ) বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পাইনাদী এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও স্থানীয় একটি মাদ্রাসার মহা-পরিচালক উস্তাযুল আসাতিযা হযরত মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম (হাফি.)।
দোয়া মাহফিলে তিনি বলেন, মাইলস্টোন দুর্ঘটনায় যেসব শিক্ষার্থী নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আহতরা যেন দ্রুত সুস্থতা লাভ করেন—এই দোয়া করছি আল্লাহর দরবারে।
তিনি আরও বলেন, শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের উচিত সব বিপদে আল্লাহর প্রতি ফিরে আসা ও তাঁর কাছে সাহায্য চাওয়া। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন বাংলাদেশকে সব প্রকার দুর্যোগ ও দুর্ঘটনা থেকে হেফাজত করেন এবং দেশের প্রতিটি মানুষকে নিরাপদে রাখেন।
দোয়া মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ইসলামী আন্দোলনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মাহফিল শেষে নিহতদের জন্য কোরআন খতম ও বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
উল্লেখ্য, গত কাল রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় কয়েকজন ছাত্র নিহত ও আহত হন। এ ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর