1
2
| প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত আইনজীবীর নমিনিদের মধ্যে ২০ লাখ টাকার তহবিলের চেক হস্তান্তর
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির দুই সদস্যের নমিনিদের মাঝে আইনজীবী কল্যাণ তহবিলের ২০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে সমিতির কার্যালয়ে প্রয়াত অ্যাডভোকেট আব্দুস সামাদের পরিবারকে ১০ লাখ ও প্রয়াত অ্যাডভোকেট শাজাহান হোসেনের পরিবারকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মহাম্মদ ইসাহাক, সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদুল ইসলাম কনক ও সিনিয়র সহসভাপতি অ্যাড. আনজুমান আরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর