1
2
| প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাক সহ গ্রেপ্তার ২
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সাইদুর রহমান (রুবেল মোল্লা):
ঢাকা জেলা প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতি কালে একটি ট্রাক সহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। এসময় তাদের কাছ থেকে একটি ছয় চাকা বিশিষ্ট ট্রাক, একটা ছোরা (উভয় পাশে ধারালো), চারটি লক কাটার উদ্ধার করেন পুলিশ।
আজ রবিবার (২০ জুলাই) সকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো:জালাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের আমতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন - জামালপুর জেলার বকশিগঞ্জ থানার সাধুরপাড়া গ্রামের মো: বিল্লালের ছেলে মো:শাহাজল (৩৮)। তিনি গাজীপুরের বাইমাইল এলাকায় বসবাস করতেন।ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার মৃত হাকিমের ছেলে মো: সুমন মিয়া (৩৫)। তিনি গাজীপুর জেলার বাসন থানার মোঘরখাল এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায় আসামি দুজনের পিসিপি আর পর্যালোচনা করলে দেখা যায় মো: শাহাজান (৩৮) এর বিরুদ্ধে জামালপুরের বকশিগঞ্জ থানার জিডি নং -৯৫৫/২০২১.২৫ মে,২০২১ এজাহারে অভিযুক্ত। মো:সুমন মিয়া (৩৫) বিরুদ্ধে (5BTAJ) ডিএমপি এর বাসন থানার এক আইয়ার নং ১০,১০ মে ২০২৫ - সময় ০৯:৩০ ঘটিকার সময়। ধারা -399/402 The penal code, 1860, মামলা তদন্তে মন্দিগ্ধ।
ঢাকা জেলার ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন, ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের প্রাথম জিজ্ঞাসাবাদে জানাযায়, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি সহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর