1
2
| প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
জিয়াউর রহমান ও তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে কৃষকদলের বিক্ষোভ মিছিল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মাহমুদ ইয়াসিন,
স্টাফ প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে আজ নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষকদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। একই সাথে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
আজ রবিবার, ২০ জুলাই ২০২৫ ভুলতা গাউছিয়া বাসস্ট্যান্ড মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। রূপগঞ্জ থানা কৃষকদলের সভাপতি মো: শাহ আলম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সংগ্রামী আহ্বায়ক ডা: মো: শাহিন মিয়া এবং প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মো: আলম মিয়া।
এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা কৃষকদলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মগবুল মিয়া। আড়াইহাজার থানার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সোনারগাঁও থানার সভাপতি ফজলুল হক মেম্বার, সাধারণ সম্পাদক মিলন ভূঁইয়া, ফতুল্লা থানার সভাপতি জুয়েল আরমান ও সাধারণ সম্পাদক সুমন নাসির প্রধান প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে পথচারী ও নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের প্রতি তাদের সমর্থন এবং কটূক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর