প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আষাঢ়ের রূপকথা
মোঃ সফিউল্লাহ
বর্ষা নেমেছে মেঘের গর্জনে ভেঙেছে আকাশ
সোনালী ব্যাঙের যৌবনের মধুর মেলা
পুকুর ডুবায় ডকাডাকি প্রেমের খেলা
নতুন রূপে বর্ষারানী আষাঢ়ে সুন্দরী ক্রাশ।
সাগর নদীর অপরূপে উথলা ভরা যৌবন
কিষান হারিয়েছে নিজের কর্মস্থল
মাঝিরা ভিড়েছে নৌকার মফস্বল
অতি ভারী বর্ষণ নদী-সাগরে মহা প্লাবন।
সমুদ্র সৈকতে বাড়ে পর্যটকের আনাগোনা
নাবিকেরা সমুদ্রে ফেলেছে নোঙ্গর
জেলেদের জালে ধরা পড়েছে হাঙ্গর
তরঙ্গে উতাল পাতাল নাচ সাগরে ফেনা।
নেই সারি সারি পালতোলা ডিঙি নৌকা
আষাঢে় সেজেছে বধূ রেশমী শাড়ি
যান্ত্রিক নৌকায় যাবে শশুর বাড়ি
মা দেখছে প্লাবনের ধারা উৎফুল্ল খোকা।
মেঘের ভারি বর্ষণ পাখিরা নীড় হারা
স্তব্ধ শিয়ালের হুক্কাহুয়া ডাক
রাস্তায় নেই গোয়ালের হাক
নদীর দুপাড় ভাঙ্গনে সবাই দিশাহারা।
বর্ষার বাদল ধারা নেমে আছে আসমান
বিদ্যুৎ চমকানো গর্জন শুনি
দেখি অন্ধকারে আলোর মনি
আষাঢ়ে প্লাবিত পানি ধরণী ভাসমান।
প্লাবিত বন্যায় গচ্ছিত শুকনো চিড়া মুড়ি
বাইরে রিমঝিম বৃষ্টি লাগে ছাতা
বিলে ভেসে বেড়ায় পদ্ম পাতা
বৃষ্টির মেনুতে খিচুড়ি আরও ভোজ ভুড়ি
হাট-বাজারে দেখি আষাঢ়ে ফলের মেলা
তরঙ্গে উল্টাবাজি শুশুকের নাচ
বৃষ্টিতে ভিজে খেলে ফুটবল ম্যাচ
গ্রামে পানিপথে পারাপার বানিয়ে ভেলা