1
2
| প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মনপুরায় নৌবাহিনীর অভিযানে শিশু নির্যাতনকারী আটক ও ৭০ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ রাকিব
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে শিশু নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেফতার এবং গোপন গুদাম থেকে প্রায় ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।
শনিবার (১৯জুলাই) ভোলা নৌবাহিনী সূত্রে জানা গেছে, গত ২৮ জুন মনপুরা উপজেলার এক শিশুকে স্থানীয় একটি জালের দোকানে কৌশলে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন দোকানের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন (২৮)। এ ঘটনায় ১৭ জুলাই ভুক্তভোগীর মা নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ যাচাই ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ শেষে ১৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় অভিযান চালিয়ে মনপুরা বাজার এলাকা থেকে প্রধান অভিযুক্ত ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে আটক করা হয়। একইসঙ্গে অভিযুক্তদের দোকানের পাশে অবস্থিত একটি গোপন গুদামে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল উদ্ধার করে।
অভিযানে নৌবাহিনীর পাশাপাশি অংশ নেন মনপুরা থানার পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। জব্দকৃত জাল জনসমক্ষে আগুন দিয়ে ধ্বংস করা হয় এবং গুদামটি সিলগালা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী আরো জানায়, দেশের উপকূলীয় অঞ্চলে মাদক, মানবপাচার, সন্ত্রাস ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর