1
2
| প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
উত্তরায় এনসিপি-যুবশক্তির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
প্রতিবেদক: মাহমুদ ইয়াসিন
গতকাল ১৮ জুলাই, শুক্রবার, জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের স্মরণে এক মহতী উদ্যোগ গ্রহণ করে জাতীয় যুবশক্তি ও এনসিপি। রাজধানীর তুরাগ থানার অন্তর্গত খায়েরটেক এলাকার কামারপাড়া স্কুল এন্ড কলেজে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা এই মহতী উদ্যোগে স্বেচ্ছাসেবা প্রদান করেন। সাধারণ মানুষ এই ক্যাম্পে আলট্রাসনোগ্রাম, ইসিজিসহ অন্তত ১৫ ধরনের পরীক্ষা বিনামূল্যে করানোর সুযোগ পান, যা তাদের জন্য অত্যন্ত সহায়ক ছিল।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে ডিমার্স কনসালটেন্সি এন্ড রিসার্চ। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব নিশাত আহমেদ, এবং সংগঠক গোলাম মোস্তফা সুমন ও মাহতাব খান বাঁধন।
এই ধরনের মানবিক উদ্যোগ জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর