1
2
| প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
অভয়নগরের তরিকুল হত্যা মামলা ৫ আসামি আটক, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মালিকুজ্জামান কাকা
যশোর প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার আলোচিত বিএনপির কৃষকদল নেতা তরিকুল হত্যা মামলায় জড়িত পাঁচ আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হ, যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের মিন্টু গাজী, মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের হাসানুর রহমান, অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের বিল্লাল হোসেন খাঁ, একই গ্রামের আবু হুরায়রা ও মেহেদী হাসান হৃদয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় গত ১৫ ও ১৬ জুলাই যশোরের কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর এলাকায় একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর মিন্টু গাজী তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল হাসানুর রহমানের কাছে রেখে যায়। পরে স্থানীয় এক নেতার নির্দেশে পিস্তলটি বিল্লাল খাঁর কাছে হস্তান্তর করা হয়। বিল্লাল খাঁ তা মেহেদী হাসান হৃদয়ের কাছে পৌঁছে দেয়। মেহেদীর দেওয়া তথ্য অনুযায়ী, তার ঘর থেকে হত্যায় ব্যবহৃত বিদেশি পিস্তল ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়।ঘটনার বিষয়ে অভয়নগর থানায় পৃথক একটি অস্ত্র মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর