1
2
| প্রকাশের তারিখঃ ১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহে ওসি শিবিরুল ইসলামের অভিযানে ৩০০ বোতল ভারতীয় মদ ও প্রাইভেট কার জব্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক দিক-নির্দেশনায় এবং তত্ত্বাবধানে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে একটি সফল অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৩০০ (তিন শত) বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে এবং শহরকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই উদ্যোগ আরও জোরদার হবে।
ওসি শিবিরুল ইসলাম বলেন, "মাদক ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কোনো ছাড় নেই। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।"
নগরবাসী পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও ধারাবাহিকভাবে চলবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর