1
2
| প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
জেলা ও মহানগর শৃঙ্খলার বার্তা দিতে ১৫৬ যুবদল নেতার সঙ্গে জরুরী বৈঠক করবে হাইকমান্ড
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যুরো প্রধান খুলনা
দেশের সব জেলা ও মহানগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের ঢাকায় ডেকেছে কেন্দ্রীয় কমিটি।
আজ মঙ্গলবার ( ১৫ জুলাই) বেলা তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জরুরী বৈঠকে এসব নেতাদের আগামী দিনে সংগঠন পরিচালনার ক্ষেত্রে দিক নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।
যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই জরুরী বৈঠকে কথা জানানো হয়েছে।
একইসঙ্গে অন্য কাউকে সভাস্থলে না যাওয়ার জন্য কেন্দ্রে পক্ষ থেকে বলা হয়েছে।
যুবদল সূত্রে জানা গেছে, অন্তবর্তী কালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত নানা অপরাধে জড়ানো কয়েকশো নেতাকর্মীকে বহিষ্কার, শোকজ ও পদ স্থগিত করা হয়েছে, বারবার অন্যায় অপকর্ম না জড়ানোর বার্তা দেওয়া হচ্ছে, তবুও কেউ কেউ চাঁদাবাজি দখলের মত কাজে জড়াচ্ছেন, যে কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে যুবদলকে।
বিশেষ করে মিটফোর্ড হাসপাতালের পাশে নৃশংসভাবে সোহাগ হত্যার ঘটনায় যুবদলের কয়েকজনের নাম আসায় নড়েচড়ে বসেছে, হাইকমান্ড,যে কারণে সারা দেশের ইউনিট নেতাদের ডেকে সংগঠন সামনের দিকে আরো ও কঠোর অবস্থান নিতে পারে এমনটা জানিয়ে দেওয়া হবে, পাশাপাশি প্রয়োজনে অপরাধে জড়ালে সংশ্লিষ্ট ইউনিটের কমিটি বিলুপ্তি কিংবা শীর্ষ নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হবে।
একইসঙ্গে নতুন কমিটি করার ক্ষেত্রে কিংবা সদস্য সংগ্রহের ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে জড়িত, অতীত ইতিহাস জেনে স্বচ্ছ লোকজনকে নেওয়ার বিষয়টিও জোর দিয়ে বৈঠকে বার্তা দেওয়া হতে পারে বলেও জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর