1
2
| প্রকাশের তারিখঃ ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পরকীয়ার জেরে পারিবারিক কলহ, গৃহবধূর আত্মহত্যা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃকামরুজ্জামান
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুবলিয়া দোলাপাড়া গ্রামে লাবনী আক্তার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার ছাইদুল ইসলামের স্ত্রী।
সোমবার (১৪ জুলাই) সকালে শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও মনোমালিন্য চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পরিবারের মাধ্যমে আপোষ-মীমাংসার চেষ্টা হয়।
সম্প্রতি লাবনী আক্তার ২০ দিন ধরে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। পরে তাঁর খোঁজ মিললে পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের মধ্যস্থতায় গত ১৩ জুলাই স্বামী ছাইদুল ইসলাম তাঁকে বাড়িতে নিয়ে আসেন।
পরদিন সকালে স্বামী কর্মস্থলে (ফতেজংপুর ইপিজেড) চলে গেলে, লাবনী নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে, আত্মহত্যা করেন। পরে শাশুড়ি ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
নিহত লাবনীর বাবার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে। পিতার নাম মো. মোস্তাকিম।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক এসটি বাংলা টিভিকে বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পারিবারিক কলহ ছিল বলে জানা গেলেও পরকীয়ার বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর