1
2
| প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
আশাশুনিতে পেশাজীবি বিভাগের উপজেলা বৈঠক অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আশাশুনি প্রতিনিধিঃ
আশাশুনি উপজেলা পেশাজীবী বিভাগের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৩ জুলাই) বিকাল ৪ টায় আশাশুনি আল- আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুর রশিদ মোড়লের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন-শিক্ষা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বারী, ব্যবসায়ী সংগঠন (আই বি ডব্লিউ এফ)এর উপজেলা সেক্রেটারী মাস্টার আবুল খায়ের,আনুলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা কামরুল ইসলাম,বড়দল ইউনিয়ন সভাপতি ডাক্তার সোহরাব হোসেন প্রমুখ। বৈঠকে বক্তারা আগামী ১৯ শে জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে দলে দলে যোগদান করতে পেশাজীবি বিভাগের সকল দায়িত্বশীল ও কর্মীদের প্রতি প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর