1
2
| প্রকাশের তারিখঃ ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শেরপুর জেলা বিএনপি নেতা ফজলুর রহমান তাঁরা’র গণসংবর্ধনা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
তানিম আহমেদ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মনোনয়নপ্রত্যাশী ফজলুর রহমান তাঁরা'র সম্মানে এক গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের নলজোড়া ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করে রাজনগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাতেম আলী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দোলাল হোসেন দেলোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান তাঁরা বলেন, "এই সংবর্ধনা আমার একার নয়, এটি শেরপুর জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের প্রতিটি বিএনপি নেতাকর্মীর সম্মানের প্রতিফলন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও সমর্থন জানান ফজলুর রহমান তাঁরা’কে।
বক্তারা বলেন, "ফজলুর রহমান তাঁরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।"
তাঁদের প্রত্যাশা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফজলুর রহমান তাঁরা শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী হয়ে মাঠে নামবেন এবং বিজয়ী হয়ে গণমানুষের প্রতিনিধি হিসেবে কাজ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ফজলুর রহমান তাঁরা’র নেতৃত্বে আগামী দিনে উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর