1
2
| প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনা দৌলতপুর যুবদল নেতাকে গুলি করে হত্যা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যুরো প্রধান খুলনাঃ
খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা, শুক্রবার ১১ জুলাই) দুপুরে নগরীর দৌলতপুর থানার মহেশ্বপাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়, পরে মৃত্যু নিশ্চিত করতে তাকে কুপিয়ে পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা, বিষয়টি নিশ্চিত করছেন দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী।
মৃত মাহবুবুর রহমান মহেশ্বপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মোঃ আবুল করিম মোল্লার ছেলে।
মোল্লা মাহবুবুর রহমান দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি ছিলেন, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রামদা হাতে তার ছবি ছড়িয়ে পড়ে, এ ঘটনায় ওই রাতেই সংগঠন থেকে মাহবুবকে বহিষ্কার করা হয়, এরপর ও তিনি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার দুপুরে বাড়ির সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুব, এ সময় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, মাহবুব গুলিবিদ্ধ হয়ে পড়ে য়ান ,এ সময় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে গুলি করেন, মাহবুব গুলিবিদ্ধ হয়ে পড়ে যান এ সময় দুর্বৃত্তরা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পায়ের রগ কেটে দেয়।
এলাকাবাসী জানান, ৫ আগস্টের পরএলাকায় বেপরোয়া হয়ে ওঠেন মাহবুব, মাদক বিক্রি নিয়ে এলাকার আরেকটি গ্রুপের সঙ্গে তার বিরোধ চলছিল, এর জেরে আগেও কয়েকবার মাহবুবের উপর হামলা হয়।
দৌলতপুর থানার ওসি মির আতাহার আলী জানান, মাহাবুবের বিরুদ্ধে মাদকসহ ৮ টি মামলা রয়েছে।
মাদক বিক্রি নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে মাহবুবের দ্বন্দ্ব চলছিল, এর জেরে হামলা কিনা খতিয়ে দেখা হচ্ছে, দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর