1
2
| প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
যশোরে এসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শীর্ষ নেতৃবৃন্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মালিকুজ্জামান কাকা
যশোর প্রতিনিধিঃ
'এনসিপি'র দেশ গড়ার মানবিক মহান ডাক
সুজন গণতন্ত্র প্রতিষ্ঠায় ফ্যাসিস্ট নিপাত যাক।'
দেশ গড়তে এন সি পির জুলাই পদযাত্রা। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুই দিনের কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার যশোরে এসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শীর্ষ নেতৃবৃন্দ।
আগতরা হলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
এনসিপির কার্যনির্বাহী কমিটি ঘোষণার পর এটাই হবে যশোরে দলটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রথম সমাবেশ। এদিন সন্ধ্যায় যশোরে পৌঁছান জাতীয় নেতৃবৃন্দ।
বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে পথসভা। এসব সমাবেশ ও পথসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। সমাবেশস্থল ও আশপাশের সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। টাঙানো হয়েছে প্যানা।
দলের কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লা জুয়েল মিডিয়া কে বলেন, এই পথসভা ও সমাবেশকে কেন্দ্র করে শহর থেকে মফস্বল পর্যন্ত জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। গণঅভ্যুত্থানের নায়কদের এক পলক দেখতে ও তাদের কথা শুনতে যশোরের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
এই কর্মসূচি বিষয়ে তিনি জানান, এদিন সন্ধ্যা ছয়টায় বাঘারপাড়ার চাড়াভিটা মোড়ে নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানানো হয়। পরে সাড়ে ছয়টায় বাঘারপাড়া মোড় ও সাড়ে সাতটায় খাজুরা তেল পাম্পের সামনে পথসভায় যোগ দেন নেতৃবৃন্দ। রাত সাড়ে আটটায় শহরের নিউমার্কেট হয়ে দড়াটানা থেকে মণিহার পর্যন্ত পদযাত্রায় অংশ নেওয়ার কথা।
আগামীকাল শুক্রবার ১১ জুলাই সকাল ১০টায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও যশোর রেল রোড মডেল মসজিদে জুম্মার নামাজ শেষে পদযাত্রা নিয়ে শহরের ঈদগাহ ও জজ কোর্ট মোড়ে সমাবেশে যোগ দিবেন নেতৃবৃন্দ। এই সমাবেশ সফল করতে ব্যাপক কর্ম কৌশল হাতে নেওয়া হয়েছে।
যশোর জেলা সংগঠক মনিরুজ্জামান আজাদ জানান, এই সমাবেশে ৪০ থেকে ৬০ হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর