1
2
| প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনার ফুলতলা শিকিরহাট ৩,টি গরুর পচা মাংস বিক্রয়কালে, জনতার হাতে ধরা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনা ফুলতলার শিকিরহাট ফেরি ঘাটে, কিছু দুষ্কৃতকারী, পঁচা মাংস বিক্রয়কালে তাদের কার্যক্রম সন্দেহ মনে হলে জনগণ, তাদের প্রশ্ন করলে, দুষ্কৃতকারী দল বলেন থানা থেকে অনুমতি আছে, এবং সে শিকির হাট ফেরিঘাটে বিভিন্ন সময় সার্জেন পরিচয় দিয়ে মোটরসাইকেল ধরতেন, এবং বিভিন্ন সময়, বিভিন্ন উচ্চ পর্যায়ের অফিসার পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানি করতেন।
দুষ্কৃতকারীর অপরাধ তখন জনতার সামনে, একে একে উপস্থাপন হোতে থাকে, জনগণ তখন উত্তেজিত হয়ে পড়ে, উত্তেজিত জনগণ তখন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, (ওসি)জিল্লাল হোসেনকে অবগত করেন, এবং জনগণ উত্তেজিত হতে থাকে, তখন ফুলতলা এসিল্যান্ড মহোদয়কে অবগত করা হয়, এবং ৪ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল বাশার কে অবগত করা হয়, ফুলতলা থানা ওসি মহোদয়, এসিল্যান্ড মহোদয়।
চেয়ারম্যান মহোদয়,
উত্তেজিত জনতাকে বোঝাতে সক্ষম হয়, এবং দুষ্কৃতকারীদের পঁচা মাংস সহ আদালতে চালান দেবার কথা বলে, এবং তাদের থানা হেফাজতে নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর