1
2
| প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সালমান এফ রহমান সহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনা
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ ১৩ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত, মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের ( দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) আহমদ তানজির আহমেদ এর তথ্য জানান।
দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন সালমান এফ রহমানের ছেলে আহাম্মেদ শায়াল ফজলুর রহমান সিলেট সিটি কর্পোরেশনের (এসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, সাভ কনট্রাকশন
লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম।
আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ আলম সারওয়ার, সাবেক পরিচালক রাবেয়া জামালী, এআরএম নাজমুল সাকিব, কামরুল নাহার আহমেদ, মোঃ নুরুল হাসনাত, বেক্সিমকো গ্রুপের ডেপুটি ম্যানেজার কৌশিক ক্লান্ত পন্ডিত।
দুদকের উপ-পরিচালক মোঃ ইয়াসির আরাফাত এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, আইএফআইসি ব্যাংক পি এল সির সাবেক চেয়ারম্যান সালমান ফজলুল রহমান এবং আই এফ আই সি ব্যাংক, পিএলসি প্রিন্সিপাল শাখার গ্রাহক সাভ কনট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কথিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুল ইসলাম সহ অন্যদের বিরুদ্ধে ঋণের নামে, আইএফআইসি ব্যাংক পিএসসি প্রিন্সিপাল শাকার অর্থ আত্মসাতের অভিযোগে মামলা তদন্তাধীন রয়েছে।
এজাহারনামীয় ১৩ আসনি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, এতে তদন্ত কার্যক্রম বিঘ্নিত হতে পারে, এজন্য মামলার তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর