1
2
| প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সামান্য এক রুম নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব চরমে বৃদ্ধ মা দুষলেন পুত্র কামালকে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
জাহিদ হোসেন
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ থানাধীন এস.ও. মন্ডলপাড়া তিন তলা একটি ভবনে বাস করেন চার ভাই। তারা যথাক্রমে জামাল, আনোয়ার, আরমান মাহামুদ এবং কামাল হোসেন। তাদের বিল্ডিংয়ে প্রত্যেক তলার তিনটি করে রুম রয়েছে। প্রথম তলায় থাকে তাদের মা, জামাল ও আনোয়ার।
দ্বিতীয় তলায় আরমান এবং তৃতীয় তলায় কামাল হোসেন। এদিকে আরমান এবং কামাল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে একটি রুম নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
২০১৩ সালে আরমান দ্বিতীয় তলায় দুইটি রুম এবং তৃতীয় তলায় একটি রুম নির্মাণ করেন। সে মুহূর্ত তৃতীয় তলার অংশীদার কামাল কোন প্রকার বাধা না দিলেও ইদানিং প্রবলভাবে বাধা দিচ্ছে তার ভাই আরমানকে।
অন্যদিকে আরমান হার্টের জটিল রোগের আক্রান্ত। একে একে চারটি রিং বসানো হয়েছে তার বুকের ভিতর। এইরকম একজন মুমূর্ষ রোগীকে অপ্রীতিকর অবস্থায় ফেলে ভীতিকর অবস্থায় ফেলে হত্যা চেষ্টা চালিয়ে যাচ্ছে তারই বড় ভাই কামাল হোসেন। ঠিক এমনটাই দাবী আরমান কামালের মায়ের।
অপরদিকে কামালের খায়েস তৃতীয় তলার তৈরি করা আরমানের এক রুম দখল করবে। মব ভায়োলেন্স এই দেশে আরমান তৃতীয় তলার বারান্দা সহ রুম দখল করতে না পেরে ২৭ শে জুন আইন নিজের হাতে তুলে নেন। সেদিন সন্ধ্যায় কামাল ও তার সহধর্মিনী মুক্তি, আরমান দম্পতিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আরমানকে মেরে ফেলার হুমকি দেয়।
শুধু তাই নয় বারান্দার থাই গ্লাস সহ অনেক কিছু ভাঙচুর করে যার অনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এমন মব ভায়োলেনন্সের শিকার হয়ে আরমানের সহধর্মী ইতি ভয়ে চিৎকার করেন।এতে এলাকার অনেক লোক জড়ো হয় কিন্তু তারপরও থামেনা কামালের ভয়ংকর কন্ঠ। এত মানুষের সামনে আবারো আরমান সহ ইতিকে প্রাণনাশের হুমকি বারংবার দিয়েছেন।
উল্লেখ্য যে, বিষয়টি গিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পর্যন্ত গড়ায়। যথারীতি অভিযোগ নেওয়া হয় কামাল এবং তার বউ মুক্তির বিরুদ্ধে। সর্বশেষ তথ্য অনুযায়ী ঘটনাস্থল তদন্ত করেছে কর্তব্যরত পুলিশ।
এ বিষয়ে সাংবাদিক অভিযুক্ত কামাল ও মুক্তির সাথে মোবাইলে যোগাযোগ করলে তারা বেপোরোয়া আচরণ করে ফোন কেটে দেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর