1
2
| প্রকাশের তারিখঃ ০৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সাইদুর রহমান (রুবেল মোল্লা)
ঢাকা জেলা প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ের জয়পুরা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে পড়ে ৪ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
স্বজনদের দাবি সেপটিক ট্যাংকি নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠানের অসতর্কতার কারনেই এ ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৭ জুলাই) বেলা ১২ টার দিকে খেলতে গিয়ে উপজেলার দক্ষিণ জয়পুরা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে আয়ান নামের ৪ বছরের একটি শিশুর মৃত্যু হয়।
শিশু আয়ানের পিতা জামান মিয়া সাংবাদিকদের বলেন, আজ সকাল ১২ টার দিকে আমার ছেলে খেলতে গিয়ে সরকারি প্রায় বিদ্যালয়ের নির্মানাধীন সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। সেখান থেকে উঠতে পারেনি। আমরা অনেক খুঁজাখুঁজির পর বেলা ১ টার দিকে বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ।পরে দ্রুত তাকে উদ্ধার করে গনস্বাস্থ হাসপাতালে নিলে ডাক্তার আমার ছেলেকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে দক্ষিণ জয়পুরা প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের বৃষ্টির পানি জমে ছিল। আর সেই পানিতে পড়ে শিশুটি মারা যায়।তবে সব সময় সেপটিক ট্যাংকি ঢেকে রেখেই কাজ করা হতো।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর