1
2
| প্রকাশের তারিখঃ ০৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
জুয়ায় আসক্ত স্বামী, বিষপানে স্ত্রীর মৃত্যু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ রাকিব হাসান
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলার মেহেনাভিটা গ্রামে স্বামীর জুয়া খেলার আসক্তিতে অতিষ্ঠ হয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন শাহিনুর আক্তার (৩০)। সোমবার (৭ জুলাই) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, দেড় মাস আগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়দল গ্রামের শাহিনুরের বিয়ে হয় তছলিম উদ্দীনের সঙ্গে। তছলিমের তাস খেলার অভ্যাস নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত শনিবার (৫ জুলাই) ২৫ হাজার টাকার মোবাইল বন্ধক রেখে তছলিম তাস খেলতে গেলে শাহিনুর অভিমানে বিষপান করেন।
তাকে হাসপাতালে ভর্তি করলেও পরে মারা যান। পুলিশ জানায়, পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) হয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
এই ঘটনার মোর অন্যদিকে:
মেয়ের মৃত্যুর খবর পেয়ে সোমবার রাতে পঞ্চগড় সদর হাসপাতালে ছুটে আসেন শাহিনুরের বাবা-মা। তবে তারা হাসপাতালে গিয়ে মেয়ের স্বামী বা শ্বশুরবাড়ির কাউকে খুঁজে পাননি।
শাহিনুরের ভাই অভিযোগ করে বলেন, “বোন বলেছিল সে বিষ খায়নি। কিন্তু পরে ফোন কেটে দেয় তারা।”
বাবা সাবিরুল মন্ডল কান্না জড়িত কণ্ঠে বলেন, “আমরা গরিব মানুষ। মেয়ের লাশ নিতে এসেছি, কিন্তু জামাই পালিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর