1
2
| প্রকাশের তারিখঃ ০৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচনঃ-নাহিদ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্ণায়ক নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা গুলি ও হামলা করেছিল, আগে তাদের বিচার নিশ্চিত করব, এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ যারা আমাদের ভাই বোনদের গুলি করে মেরেছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব, আগে বিচার, সংস্কার, তারপর নির্বাচন।
শনিবার (৫ জুলাই) সকালে বগুড়া শহরের পর্যটন হোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এনসিপি নেতা বলেন, জুলাই আন্দোলনের বিচার দীর্ঘ প্রতিক্রিয়া হলেও শুরুটা করতে হবে, দৃশ্যমান করতে হবে, একই সঙ্গে বিচারের রোডম্যাপ ও দিতে হবে, শহীদ ও আহত পরিবারের যারা আছেন, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সরকারের করতে হবে।
নাহিদ ইসলাম আরো ও বলেন, এটা শুধু এই সরকারের না, আগামীতে যে সরকারি আসুক, তাদেরকেও এটা নিতে হবে, সেজন্য জুলাই সনদের কথা বলেছি।
এ সময় জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে দেশের সংস্কার নিশ্চিত তাগিত দেন তিনি।
এ সময় সভাকক্ষে উপস্থিত ছিলেন এনসিপি দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশে ৬৪ জেলায়, জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর