1
2
| প্রকাশের তারিখঃ ০৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নাচোলে যাতায়াতের অযোগ্য রাস্তা মেরামত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো: ওবাইদুল হক স্টাফ রিপোর্টের,চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের পুকুরিয়াপাড়া গ্রামের দুই কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন গ্রামবাসী।
বর্ষা মৌসুমে রাস্তার বেহাল দশা দেখে উপায়ান্তর না পেয়ে গ্রামের সর্বস্তরের জনগণ রাস্তা নির্মাণে নেমে পড়েছেন। সরজমিনে দেখা যায়, গ্রামবাসী নিজেরাই চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে ভাংড়ি ইট ফেলে ঠিক করছেন রাস্তাটি। ভুক্তভোগী গ্রামবাসীরা বলেন, বহুদিন ধরে এলজিইডিসহ বহুজন আশ্বাস দিলেও বেশ কয়েকবার রাস্তাটি মাপজোখ করার পরও এই গ্রামের মানুষের ভাগ্য বদলায়নি! প্রবীণ এক গ্রামবাসী জানান,আমাদের বয়স শেষের পথে, কিন্তু রাস্তার কাজের শুরু দেখতেই পেলাম না।
বহুদিন থেকে রাস্তাটি পাকাকরণের জন্য এমপি, উপজেলার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, দলীয় প্রতিনিধি, এমনকি কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো সাড়া পাওয়া যাইনি। উপায়ন্তর না পেয়ে নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কার কাজ শুরু করেছি। জনগণের দূর্ভোগ কমাতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট রাস্তাটি পাকাকরণের দাবী জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী।
এ বিষয়ে সদ্য যোগদানকৃত উপজেলা প্রকৌশলী এলজিইডি ইঞ্জিনিয়র সাদেকুল ইসলাম জানান, ইতোমধ্যে ১১৪টি রাস্তার নতুনভাবে আইডি ভুক্ত করার জন্য উপজেলা পরিষদের ১২তম সভায় রেজুলেশন করে পরবর্তী পদক্ষেপের জন্য জেলা প্রশাসক অফিসে প্রেরণ করা হয়েছে। এটি একটি চলমান কার্যক্রম। ১১৪টি রাস্তার বাইরেও আর যে সকল সৃজিত অর্থাৎ বাদ পড়া রাস্তা সমূহের আইডিভুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর