1
2
| প্রকাশের তারিখঃ ০৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বেলকুচিতে স্যানেটারি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা আঃ গফুরের ১৩ তম মৃত্যু বার্ষিকী
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আশিকুর রহমান জুয়েল
বেলকুচি,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে বেলকুচি পৌরসভা টাইলস, স্যানেটারী ও রং মিস্ত্রী নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আঃ গফুর প্রামানিকের ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।(শুক্রবার ৪ জুলাই) বিকালে বেলকুচি উপজেলা ও পৌরসভার টাইলস্, স্যানেটারী ও রং মিস্ত্রী নির্মাণ শ্রমিক এর কার্যালয়ে, উপজেলা ও পৌরসভার টাইলস্, স্যানেটারী ও রং মিস্ত্রী নির্মাণ শ্রমিকদের আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিলে সভাপত্বিত করেন আঃ রহমান মোল্লা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
পৌরসভার টাইলস্, স্যানেটারী ও রং মিস্ত্রী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপ হোসেন প্রামানিক।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভার টাইলস্, স্যানেটারী ও রং মিস্ত্রী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভা উপ সহকারী প্রকৌশলী শাহা আলম,
বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোয়াদ্দার।বেলকুচি পৌর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কাইয়ুম ভূইয়া।দোয়া মাহফিল পরিচালনা করেন বেলকুচি আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের ইমাম আমিরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভার টাইলস্, স্যানেটারী ও রং মিস্ত্রী নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক ফয়েজ প্রামানিক। নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য রনি আহমেদ সহ অন্যান্য শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর