1
2
| প্রকাশের তারিখঃ ০৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়ন এলডিপি'র কমিটির গঠন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সেলিম চৌধুরী
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মোহাম্মদ মনছুর আলম ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
১৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মোহাম্মদ সেলিমকে আহবায়ক, নুরুল হুদাকে সদস্য সচিব করা হয়েছে। মো. সেলিম, মো. শাহজাহান ও নুরুল ইসলামকে যুগ্ম আহবায়ক। এছাড়াও কমিটিতে আরো ৮ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হলেন আবু তাহের, বরুন বড়ুয়া, বোরহান উদ্দিন, অঞ্জন বসু, জাকির হোসেন, মো: বেলাল, মো সেলিম ও জাকির হোসেন।উক্ত কমিটি আগামী তিন মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে
সন্মেলনের মাধ্যমে পূর্ণাঙ কমিটি গঠন করতে বলা হয়।
নবনির্বাচিত হাবিলাসদ্বীপ ইউনিয়ন এলডিপি'র আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ৪ জুলাই শুক্রবার সন্ধায় দক্ষিণ জেলা এলডিপি'র সভাপতি এম এয়াকুব আলী কে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করে। এসময় এয়াকুব আলী আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি নিতে এখন থেকে এলডিপি'র নেতাকর্মীদের মাঠে ময়দানে দলকে শক্তি শালী ও সুসংগঠিত করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর