1
2
| প্রকাশের তারিখঃ ০৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের ওলামা সমাবেশ অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোবারক হোসাইন
ঈদগাঁও উপজেলা প্রতিনিধি, কক্সবাজারঃ
কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়নের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি মাওলানা আলী আহম্মদ হেলালি এবং পরিচালনা করেন উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা ইউনুস বিন নজির।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা উলামা বিভাগের সহসভাপতি মাওলানা মুফিজুর রহমান মাদানি।তিনি তাঁর বক্তব্যে উলামায়ে কেরামের দায়িত্ব, সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শাসনব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা হারুনর রশীদ, ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মো. হাকিম আলী এবং সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ প্রমুখ।
সমাবেশে ওলামায়ে কেরাম জাতির বর্তমান সংকট মোকাবেলায় আলেম সমাজের ঐক্য, নেতৃত্ব ও ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্য ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর