1
2
| প্রকাশের তারিখঃ ০৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
আজমিরিগঞ্জ যানজট কারেন প্রতিদিন স্কুল এবং কলেজ ও পথচারী ভোগান্তি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো: লালন পারভেজ
হবিগঞ্জের জেলা প্রতিনিধিঃ
আজমিরীগঞ্জে, আজমিরীগঞ্জ বাজারে যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হয় প্রতিনিয়ত। অন্যদিকে স্কুলগামী ছাত্র ছাত্রীদের দাবী স্কুল ছুটি হওয়ার সময় ছাত্র ছাত্রী নিতে চায় না মিশুক চালকরা। একদিকে যানজট অন্যদিকে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ক্লান্ত হয় ছাত্র ছাত্রী।
বাজারের প্রধান সড়ক লাল মিয়া বাজার রোডের মোড় হইতে ঔষধ ঘরের সামনে সরু রাস্তা হওয়ায় যানবাহনের মোড় নিতেই বাধে যানজট। সরজমিন গিয়ে দেখা যায় থানার সামন হইতে মধ্য বাজার পর্যন্ত যানবাহন ও পথচারীদের প্রচুর ভোগান্তি পোহাতে হয়। ব্যাটারীচালিত ইজিবাইক, রিক্সা ও টমটম সড়কে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাতে এই যানজট সৃষ্টি হয় বলে দাবী পথচারীদের।
স্থানীয় ও পথচারীদের সাথে কথা বলে জানা যায় এই যানজটের কারণ বাজারে দোকানের সামনে গাড়ি দাড় করিয়ে মালামাল উঠানো নামানো করেন ব্যাবসায়ীরা, অন্যদিকে মিশুক ও টমটম রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো হয়। বাজারের একজন ব্যাবসায়ী সাদেক মিয়া বলেন মেইন বাজার থেকে সরে গিয়ে যদি এই গাড়িগুলো যাত্রী আনা নেওয়া করে তাহলে যানজট কমবে। আরেকজন ব্যাবসায়ী হরি রাম বলেন গাড়ির জন্য রাস্তায় মানুষ চলাচল করতে সমস্যা হয়। তারা বলেন গাড়ির জন্য কাস্টমার দোকানে আসতে সমস্যা হয়, তিনি আরও বলেন মেইন বাজার থেকে একটু দূরে ষ্টেন হলে ভালো হয়। এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর নিউজকে বলেন এই জায়গায় যানজট নিরসনের জন্য পুলিশ দায়িত্ব পালন করছে, তিনি আরও বলেন যানজট যাতে না হয় পথচারী ও ক্রেতা বিক্রেতা নির্বিঘ্নে চলাচলের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর