1
2
| প্রকাশের তারিখঃ ০৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পঞ্চগড়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক অনলাইন জুয়াকারবারি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ রাকিব হাসান
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে পুলিশ ও জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে আবু সাত্তার (২৫) নামে এক যুবককে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। একই সময় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ সময় তার বাড়িতে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়। একইসঙ্গে তার বিভিন্ন আইডিতে ১২ লাখ টাকা খুঁজে পায় সেনাবাহিনী।
বুধবার (২ জুলাই) দিনগত গভির রাত ২টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ জেলা শহরের রওশনাবাগ এলাকায় তার বাড়িতে অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান।
এসময় জব্দ করা মোবাইল ফোনগুলো ও একটি ল্যাপটপ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
জানা গেছে, আব্দুস সাত্তার পঞ্চগড় সদর উপজেলার শিংরোড ভুজারিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।
তিনি স্ত্রী সন্তান ও শ্যালককে নিয়ে জেলা শহরের রওশনাবাগ এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে ভাড়ায় থাকতেন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতো না তার পরিবারের কেউ।
আরও জানা গেছে, গত পাঁচ বছর ধরে এই অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তিনি। এমনকি প্রতি মাসে তার আয় হতো এক লাখ টাকা।
এ বিষয়ে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বাংলানিউজকে বলেন, নিয়মিত অভিযানের ভিত্তিতে ও গোপন সংবাদ পেয়ে শহরের রওশনাবাগ এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশ কিছু অনলাইন গেম লিংক এর আলামত পাওয়া যায়। অভিযানে এক ব্যক্তিকে অনলাইন গেম লিংক এর সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ সময় তার কাছ থেকে ১৪টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
এ সময় বিভিন্ন আইডিতে সাড়ে বারো লাখ টাকার মতো পাওয়া গেছে। তাকে আটকের পর অভিযান শেষে ঘটনাস্থলে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান ২৪ টিভিকে বলেন, রওশনাবাগ এলাকায় আবু সাত্তার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তিনি অনলাইনে জুয়া এবং কেসিনো গেমের সঙ্গে জড়িত। সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় তাকে হাতেনাতে ধরা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে জুয়া আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর