1
2
| প্রকাশের তারিখঃ ০২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনা নগরীতে জিরোপয়েন্টে ১৯ হাজার পিস ইয়াবা আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে হরিণটানা থানা পুলিশ, মঙ্গলবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদ এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়, আসামি হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কুলিয়া গ্রামের মশিয়ারের ছেলে ওমর ফারুক (২৪)।
কে এমপির সহকারী পুলিশ কমিশনার খন্দকার হোসেন আহমদ জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে।
হরিণটানা থানা পুলিশ, এসময় খুলনা সাতক্ষীরা মহাসড়কের রুচি হোটেলের সামনে থেকে ওমর ফারুককে গ্রেফতার করা হয়, পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে, থানায় রেকর্ড পত্র এবং সিডিএমএস পরিচালনা করে, তার বিরুদ্ধে মামলা হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে, জব্দকৃত মাদকের উৎস পরিবহনে সহায়তাকারী, অর্থ পরিচালনাকারীসহ মাদকের গডফাদারদের সনাক্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর