1
2
| প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ ১ মাদক কারবারি আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
হাফিজুর রহমান:
সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
৭৫ পিস ইয়াবাসহ জসিম উদ্দিন নামে ১ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ওই সময় তার শরীর তল্লাশি করে দু,টো মোবাইল জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারি কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের পুত্র। কালীগঞ্জ থানার অফিসার ইন চার্জ হাফিজুর রহমান জানান মাদক বেচা কেনা হচ্ছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ জুন) বেলা ১ টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার থানার এস আই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেনাবাহিনীর সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উত্তর রঘুনাথ পুর গ্রামস্থ জনৈক শাহাদৎ মেম্বরের মৎস ঘেরের পাশে পাকা রাস্তার উপর থেকে ৭৫ পিচ ইয়াবাসহ তাকে হাতে নাতে আটক করে। উক্ত ঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আটকৃত মাদক কারবারিকে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর