1
2
| প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন নীলফামারী পৌরসভা দল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আব্দুস সালাম,
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের আট দলের টানা পাঁচ দিনের খেলায় ফাইনালে নীলফামারী পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে অঙ্কুর সিড এন্ড হিমাগার লিঃ, ব্লিং লেদার লিঃ ও সেলিম ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২৬শে জুন থেকে আজ সোমবার (৩০শে জুন) জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর সমাপনী খেলায় সৈয়দপুর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে নীলফামারী পৌরসভা বিজয়ী হন। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার (এনডিসি) মো, শহিদুল ইসলাম, টুর্নামেন্টের আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, পৌর প্রশাসক সাইদুল ইসলাম।
রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন আ খ ম আলমগীর সরকার, সাবেক ফুটবলার ও জজকোর্ট এর বিজ্ঞ জিপি এ্যাড. মোহাম্মদ আবু সোয়েম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা নায়েবে আমীর ড.মোঃ খায়রুল আনাম, শহর জামায়াতের সহ সেক্রেটারি ও জজকোর্ট এর বিজ্ঞ এপিপি এ্যাড. মু. মামুন অর রশিদ পাাটোয়ারী, মোঃ মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই টুর্নামেন্টের বিষয়ে জানতে চাইলে বিজ্ঞ জিপি এ্যাড. মোহাম্মদ আবু সোয়েম বলেন, দীর্ঘদিন পর এই মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান কে ধন্যবাদ জানাচ্ছি, এই মাঠের খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন, তাই আমরা চাই সুন্দর পরিবেশ সৃষ্টি করতে, তার জন্য মাঠের সৌন্দর্য বৃদ্ধির জন্য নানান ফুলের গাছ লাগানো হয়েছে যা আগামী দুই বছরের মধ্যে আমরা সুফল পাবো।
এ খেলাটি পরিচালনা করেন, ভুবন তরাপদার। খেলার শেষ সময়ে পুলিশ এফসি ক্লাবের খেলোয়াড় দিপকের গোলে নীলফামারী পৌরসভা বিজয়ী হন, দিপক এই টুর্নামেন্টের শ্রেষ্ঠ গোল দাতা হিসেবে নির্বাচিত হয়েছে।
টুর্নামেন্টে নীলফামারী জেলার সকল অফিসের কমকর্তা, কর্মচারী ও স্কুল কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর