1
2
| প্রকাশের তারিখঃ ২৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শাজাহানপুরে ক্যান্টনমেন্টের লেক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আবু সিহাবুত
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকার ‘লেকেরপাড়’ নামক স্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিন রায়হান সৌমিক (৩০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২৯ জুন) সকালে স্থানীয়রা ক্যান্টনমেন্টের পুকুরে লাশ ভাসতে দেখে সেনাবাহিনী ও শাজাহানপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
নিহত সৌমিক বগুড়া পৌরসভার জলেশ্বরীতলা এলাকার তৌফিকুর রহমানের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সৌমিক তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।ক্যান্টনমেন্টের পুকুরে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর