1
2
| প্রকাশের তারিখঃ ২৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সাংবাদিকদের নিয়ে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় শহীদ নামে এক যুবক গ্রেপ্তার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শুভ সমদ্দার
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে খান শহিদ ওরফে ডলার শহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদ এর করা অভিযোগের ভিত্তিতে শহিদকে শুক্রবার বিকেলে গ্রেফতার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত শহীদ পিরোজপুর পৌরসভার মসিদবাড়ী সড়কের মজিবুল হক খানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে এ বছরের ১২ এপ্রিল 'পিরোজপুর সত্য বাণী' নামক একটি ফেসবুক আইডিতে তানভীরসহ অন্য দুই জন সাংবাদিকের নাম উল্লেখ করে এবং আরো কিছু সাংবাদিকদের ছবি দিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে যা দ্রুতই বেশ কিছু ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শহীদের সম্পৃক্ততা পাওয়ার তাকে গ্রেফতার করে।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর আওতায় শহীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শহীদকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পিরোজপুরের সদর থানার পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর