1
2
| প্রকাশের তারিখঃ ২৮ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সরিষাবাড়ীতে ঝিনাই নদীর ভাঙ্গন থেকে কালী মন্দির ও মহাশশ্মান রক্ষার দাবিতে মানববন্ধন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মাসুদ রানা
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীর ভাঙ্গনের কবল থেকে চাপারকোনা কালী মন্দির ও মহাশশ্মান রক্ষার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল (২৮ জুন) সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা, দোলভিটী ও হাটবাড়ী গ্রামের হিন্দু সম্প্রদায়ের সকল ভক্তবৃন্দের আয়োজনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন,চাপারকোনা গোপালবিগ্রহ মন্দিরের সভাপতি প্রবীর কুমার পাল, সাধারণ সম্পাদক বিনয় মোহন্ত।
মানববন্ধন এর সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন,ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশেদুল আলম মোর্শেদ, উপজেলা বিএনপির সদস্য নাজমুল হুদা খান উজ্জল,ডোয়াইল ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহ আকরাম পল্লব, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়া,ডোয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক রাজীব পাল প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও চাপারকোনা মহাশ্মশান কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন পাল, অর্থ সম্পাদক বাপ্পি চক্রবর্তী, প্রচার সম্পাদক সুমন মহন্ত, সদস্য সঞ্জীব কুমার পাল সহ তিনটি গ্রামের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর