1
2
| প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে থাকা মোট ১৫৬ টি ব্যাংক হিসাব থেকে প্রায় ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক), বিশাল অংকের অর্থ জব্দের বিষয়টি ইতিমধ্য আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করেছে।
দুদকের সূত্র জানায়, জব্দ করা টাকার মধ্য সবচেয়ে বড় অংশটি রয়েছে 'শেখ মুজিবুর রহমান 'মেমোরিয়াল ট্রাস্ট এর নামে,৩২,টি ব্যাংক হিসাবে জমা থাকা ৪৭৯ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ২৬৪ টাকা জব্দ করা হয়েছে, এছাড়া সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ( সিআর আই)-এর নামে ১৬টি ব্যাংক হিসাব ৫৫ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ১৩৬ টাকা, আওয়ামীলীগের নামে একটি ব্যাংক হিসাব ৩৩ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ১৩১ টাকা এবং সূচনা ফাউন্ডেশনের নামে ৯ ব্যাংক হিসাব ৩১ কোটি ৬০ লাখ ৭৯ হাজার ১১৫ টাকা জব্দ করা হয়েছে।
এছাড়া ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নামে দুটি ব্যাংক হিসাব ১৯ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৩৪৪ টাকা, আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের নামে ৫,টি হিসাব ৫৬ লাখ ৭ হাজার ৭৪৩ টাকা, সায়মা ওয়াজেদের নামে ৫টি হিসাব ২ কোটি ৭৬ লাখ ৫ হাজার-৮৫৪ টাকা এবং শেখ হাসিনা ও শেখ রেহানার যৌথ নামে থাকা ৪,টি ব্যাংক হিসেবে ২ কোটি ৭২ লাখ ১৪ হাজার,৮৬২ টাকা জব্দ করা হয়েছে।
ব্যক্তিগত ব্যাংক হিসাবের মধ্য শেখ হাসিনা নামে ১২,টি হিসাব রয়েছে ১ কোটি ২৯ লাখ ৬৮,হাজার ৭০৫ টাকা, শেখ রেহেনা,নামে দুটি হিসাব ৮১ লাখ ৫ হাজার ৮৩৪ টাকা, সজীব ওয়াজেদ জয়ের নামে দুটি হিসাব ১ কোটি ১৭ লাখ ১৫ হাজার ২৭১ টাকা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে দুটি হিসাবে ১ কোটি,২৭,লাখ ৫৬ হাজার ৯১৪ টাকা, এবং ববির বাবা শফিক আহমেদ সিদ্দিকীর নামে রয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ টাকা।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আক্তারুল ইসলাম জানিয়েছেন, তদন্ত কর্মকর্তারা আদালতের অনুমোদন নিয়ে আইনানুগভাবে এসব ব্যাংক হিসাব জব্দ করেছেন, তদন্তের অংশ হিসেবে কমিশনের উপ-পরিচালক মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে আদালত সময়কালীন বিভিন্ন ধাপে জব্দের আদেশ দিয়েছেন।
দুদক আরো ও জানায়, শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব ববি, শফিক আহমেদ সিদ্দিক ও তাদের নিকটস্থ আত্মীয়দের নামে বিদেশে বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ,মালয়েশিয়া সিঙ্গাপুর, হংকং ও কেম্যান, দ্বীপপুঞ্জে বিলাসবহুল সম্পদেরও খোঁজ পাওয়া গেছে, এসব সম্পদের উৎস ও বৈধতা খতিয়ে দেখতে বর্তমানে আন্তর্জাতিক তদন্ত সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর