1
2
| প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শেরপুর সীমান্তে প্রায় ৬৬ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ট্রলি জব্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
তানিম আহমেদ
নালিতাবাড়ী প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়িসহ একটি ট্রলি জব্দ করেছে রামচন্দ্রকুড়া বিজিবি।
গতকাল সোমবার (২৩ জুন) দিবাগত রাত দশটার দিকে শেরপুর জেলার নালিতাবাড়ীর মায়াঘাসি সীমান্ত থেকে গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি জওয়ানরা এসব শাড়ি ও বহনকারী ট্রলি জব্দ করে।বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দশটার দিকে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ভারতঘেঁষা মায়াঘাসি এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় চোরাকারবারী দলের সদস্যরা দৌঁড়ে পালিয়ে যায়। তবে ভারত থেকে চোরাই পথে আনা ৯৮৮ পিস শাড়ি ও শ্যালো ইঞ্জিন চালিত ১টি ট্রলি ফেলে যাওয়ায় বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করে।
ময়মনসিংহ-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম জানিয়েছেন, জব্দকৃত শাড়ি ও ট্রলির আনুমানিক মূল্য ৬৬ লাখ ৭২ হাজার টাকা।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর