1
2
| প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নতুন কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় আনা যাবে না-নীলফামারীতে জনসভায়ঃ মুফতি ফয়জুল করিম
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আব্দুস সালাম,
নীলফামারী প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আগামীতে নতুন কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় আনা যাবে না। এজন্য বৃদ্ধ, যুবক-যুবতী, নারী-পুরুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসীদের ক্ষমতায় বসানো যাবে না। যারা গরীব মানুষের চাল লুট করে গুদামে সংরক্ষণ করে। যারা গরীবের হক মারে।
তিনি সোমবার (২৩শে জুন) বিকেলে নীলফামারী পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দলটির নীলফামারী জেলা শাখার সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে জনসভাটি পরিচালনা করেন নীলফামারী জেলার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান বিপ্লব।
ভারতের উদ্দেশ্যে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আপনারা যদি ভাবেন ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, তাহলে আপনারা ভ্রান্ত ধারণা নিয়ে আছেন। আমরা বলি বাংলাদেশ ছাড়া ভারত চলতে পারে না। যা প্রমাণ হয়েছে ৫ই আগষ্টের পরে।
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে চায় উল্লেখ করে মুফতি ফয়জুল করীম বলেন, ইসলামীক দলগুলোর ব্যালট বাক্স একটা দিলে আমাদের ঐতিহাসিক বিজয় হবে।
প্রধান অতিথির বক্তব্যে জনসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নীলফামারী-০২ আসনে এ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম ও নীলফামারী-০৩ আসনে মৌলভী মোহাম্মদ আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়।
প্রধান অতিথি আরো বলেন, প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন না হলে দেশে আবারো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হবে। আমরা ফ্যাসিস্ট চাই না ইসলামী শাসন ব্যবস্থা চাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখােন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাছিবুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর