1
2
| প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনায় ও ডুমুরিয়া একই দিনে দুই লাশ উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনায় এক দিনে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ, রোববার (২২ জুন) খুলনা মহানগরীর ময়ূরী আবাসিক এলাকা কাশবন থেকে ইজিবাইক চালক জাহিদুর রহমানের লাশ উদ্ধার করা হয়, এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে, অপরটি জেলার ডুমুরিয়া উপজেলার ১০ নং ভান্ডার পাড়া ইউনিয়নের বান্দা মধ্যপাড়া বিল থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়,
পুলিশের ধারণা এ দু'জনকে হত্যা করা হয়েছে,
স্থানীয়রা জানান, ডুমুরিয়া এলাকার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে জাহিদুর রহমান হরিণটানা থানা এলাকায় বসবাস করত পেশায় তিনি একজন ইজিবাইক চালক ছিলেন,( ১০ জুন) রাত থেকে সে নিখোঁজ হয়, বাবার সন্ধান চেয়ে ছেলে কিবরিয়া হাওলাদার থানায় সাধারণ ডায়েরী করে, রোববার দুপুর ৩,টার দিকে ময়ূরী আবাসিক এলাকার কাশবন থেকে পচা গন্ধ টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়, পুলিশ এসে লাশ উদ্ধার করে,পরে লাশের পরনের কাপড় দেখে পরিবারের সদস্যরা জাহিদুর রহমানকে শনাক্ত করে,
হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খাইরুল বাশার জানান, জাহিদুর রহমান ভাড়ায় ইজিবাইক চালাতো, ১০ তারিখ থেকে নিখোঁজ হলে তার ছেলে থানায় জিডি করে, বিষয়টি আমরা গুরুত্বের সাথে নেয়,
তিমি বলেন, এটি একটি হত্যাকাণ্ড শ্বাসরোধ করে দুর্বৃত্তরা হত্যা করে ইজিবাইক নিয়ে তাকে এই কাশবনের মধ্যে ফেলে রেখে যায়,এ ঘটনার সাথে জড়িত আছে বলে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে কিন্তু তদন্তের স্বার্থে কোন কিছু বলা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান,
অপরদিকে দুপুর সোয়া ২,টার দিকে ডুমুরিয়া উপজেলার ভান্ডার পাড়া ইউনিয়ন মধ্যপাড়া বান্দা এলাকার অসীম কুমারের ঘেরের পাড়ে অজ্ঞাত পরিচয় এক নারী লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়, পুলিশ লাশটি শনাক্তকরণে ওই গ্রামের সকল মানুষকে খবর দেন, কিন্তু কেউ ওই অজ্ঞাতনামা নারীর পরিচয় জানেন না বলে পুলিশকে জানানো হয়, পরবর্তীতে তার পরিচয় সনাক্তকরণের জন্য খুলনা সিআইডি এবং পিবিআইকে ডেকে নেই ডুমুরিয়া থানা পুলিশ,
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর হবে, তার মাথার মাঝখানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, লাশটি বেশি দিনের নয়, শরীরে কোথাও কোন পচন নেই, গতরাতে তাকে হত্যা করে লাশটি এখানে ফেলে গেছে, বলে তিনি মনে করেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর